বাংলার যুব সাথী প্রকল্পের আবেদনপত্র কিভাবে ডাউনলোড করবেন এবং কোথায় জমা করবেন?
আপনি এখানে Banglar Yuva Sathi Scheme 2026-এর আবেদনপত্র সরাসরি ডাউনলোড করতে পারবেন। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পরিচালিত এই স্কিমটি শিক্ষিত যুবসমাজকে মাসিক ₹1,500 আর্থিক সহায়তা প্রদান করে। এই মুহূর্তে শুধুমাত্র অফলাইন আবেদন গ্রহণ করা হচ্ছে। এই প্রকল্পটি ১লা এপ্রিল, ২০২৬ তারিখে চালু হওয়ার কথা রয়েছে, তবে ১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ পর্যন্ত প্রতিটি বিধানসভা কেন্দ্রের বিশেষ শিবিরে আবেদনপত্র গ্রহণ করা হবে।
Application Form


আবেদনপত্র ডাউনলোড করুন (Download Form)
নিম্নলিখিত লিঙ্ক থেকে আবেদনপত্র পিডিএফ (PDF) ফরম্যাটে ডাউনলোড করুন এবং প্রিন্ট করুন:
Banglar Yuva Sathi 2026 Application Form (PDF)নোট: ফর্মটি শুধুমাত্র প্রিন্ট করে পূরণ ও জমা দিতে হবে। অনলাইনে আবেদন বর্তমানে সক্রিয় নেই।

Offline Application Instructions
আবেদনপত্র পূরণ এবং জমা দেওয়ার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন:
- দুয়ারে সরকার ক্যাম্প অথবা ব্লক/পঞ্চায়েত অফিসে আবেদন ফর্ম দেওয়া হবে। (চাইলে ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করতে পারেন।)
- কালো বা নীল কলম ব্যবহার করে ফর্মটি স্পষ্টভাবে পূরণ করুন।
- সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি নির্ধারিত স্থানে সংযুক্ত করুন।
- প্রয়োজনীয় নথিপত্রের স্ব-সত্যায়িত (self-attested) কপি যুক্ত করুন: আধার কার্ড, শিক্ষাগত সার্টিফিকেট, ব্যাংক পাসবুক ইত্যাদি।
- ফর্মটি নিকটস্থ দুয়ারে সরকার ক্যাম্প অথবা ব্লক/পঞ্চায়েত অফিসে জমা দিন।
- জমা দেওয়ার পরে রিসিভ কপি সাবধানে সংরক্ষণ করুন।
Required Documents
নিচের সমস্ত ডকুমেন্টের আসল কপি এবং জেরক্স কপি সঙ্গে করে নিয়ে যাবেন, এবং জেরক্স কপিতে নিজের স্বাক্ষর করবেন।
- আধার কার্ড
- ভোটার কার্ড
- মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড
- মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট বা শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
- ব্যাংক অ্যাকাউন্টের পাস-বইয়ের প্রথম পাতা
- সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি
- SC/ST/OBC Certificate (যদি প্রযোজ্য হয়)