Skip to main content

বাংলার যুব সাথী প্রকল্পের আবেদন ফর্ম পূরণ করার সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ গাইড

Banglar Yuva Sathi Application Form Fill Up Step by Step Guide
Banglar Yuva Sathi Application Form Fill Up Step by Step Guide

পশ্চিমবঙ্গ সরকারের বাংলার যুব সাথী প্রকল্প বেকার যুবক ও যুবতীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। কিন্তু অনেক সময় শুধুমাত্র আবেদন ফর্ম ভুলভাবে পূরণ করার কারণে আবেদন বাতিল হয়ে যায়। এই পোস্টে আমরা একদম সহজভাবে বুঝিয়ে দেব -

  • ফর্মের কোন ঘরে কী লিখবেন?
  • ছবি কোথায় লাগাতে হবে?
  • ছবির উপরে কিভাবে সাইন করবেন?
  • কোন কোন ডকুমেন্ট লাগবে?
  • জেরক্স কপিতে সাইন লাগবে কিনা?
  • ফর্ম পূরণ করার পরে কোথায় জমা দেবেন?
পূরণ করা sample ফর্ম দেখুন

ফর্ম পূরণ করার আগে জরুরি নির্দেশনা

  • ফর্মটি অবশ্যই ইংরেজি বড় হাতের অক্ষরে (CAPITAL LETTER) পূরণ করবেন
  • কালো অথবা নীল বল পেন ব্যবহার করবেন
  • কাটা-ছেঁড়া বা ওভাররাইটিং করবেন না

ছবি কোথায় লাগাবেন ও কিভাবে সাইন করবেন?

ফর্মের প্রথম পৃষ্ঠার ডান দিকের উপরে ছবি লাগানোর জায়গা দেওয়া আছে।

  • একটি রঙিন পাসপোর্ট সাইজ ছবি লাগান।
  • ছবি লাগানোর পরে ছবির উপরের সাদা অংশে নিজের সাইন করুন। (ছবি সংযুক্ত করার পর ছবির উপরের সাদা অংশে এমনভাবে স্বাক্ষর করতে হবে যেন স্বাক্ষরের একটি অংশ ছবির উপর এবং একটি অংশ ফর্মের কাগজের উপর থাকে।)
  • ছবির নিচে বা পাশে সাইন করবেন না।

মনে রাখবেন: ছবি ও সাইন একসাথে একই জায়গায় থাকতে হবে।


প্রথম পৃষ্ঠা কীভাবে পূরণ করবেন (Step by Step)

Duare Sarkar Registration Number

দুয়ারে সরকার ক্যাম্প থেকে পাওয়া রেজিস্ট্রেশন নম্বর লেখার প্রয়োজন নেই।

Aadhaar Number

আধার কার্ডের ১২ ডিজিট নম্বর এক ঘরে এক সংখ্যা করে লিখুন।

Beneficiary Name

মাধ্যমিক বা সমমান পরীক্ষার সার্টিফিকেট অনুযায়ী পুরো নাম লিখুন।

Mobile Number (Bank Linked)

যে মোবাইল নম্বরটি ব্যাংক অ্যাকাউন্টের সাথে যুক্ত, সেটি লিখুন।

Email Id.

ইমেইল আইডি লিখুন (যদি থাকে)।

Gender

Male / Female / Others – যেটা প্রযোজ্য সেখানে ✔ দিন।

Date of Birth

DD / MM / YYYY ফরম্যাটে জন্ম তারিখ লিখুন।

Age as on 01/04/2026: in year

০১/০৪/২০২৬ তারিখ অনুযায়ী যত বছর বয়স হবে সেটি লিখুন। বয়স হিসাব করতে এখানে ক্লিক করুন 👇🏻

আপনার বয়স হিসাব করুন

Father’s Name ও Mother’s Name

আধার বা সার্টিফিকেট অনুযায়ী লিখুন।

Spouse Name

স্বামী বা স্ত্রীর নাম লিখুন (যদি বিবাহিত হন)

Category Certificate No.

সার্টিফিকেট নম্বর লিখুন (SC / ST / OBC শ্রেণীভুক্ত হলে। General শ্রেণীভুক্ত হলে খালিঘর রাখুন)

Maritial Status

Unmarried / Widow/Widower / Married / Saperated. যেটি হবে সেটি লিখুন।

ঠিকানা (Contact Details) অংশ কীভাবে পূরণ করবেন

বর্তমান ঠিকানা এক ঘরে এক অক্ষর করে লিখুন:

  • House / Premise No
  • Village / Town / City
  • Post Office
  • GP / Ward No
  • Block / Municipality
  • Police Station
  • District
  • Pin Code
  • State: WEST BENGAL

দ্বিতীয় পৃষ্ঠা কীভাবে পূরণ করবেন

MP বা সমমান পরীক্ষার তথ্য

  • Roll Number
  • Board (WBBSE / CBSE / ICSE)
  • Passing Year

Educational Qualification (Highest)

আপনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা লিখুন।

Present Occupation

বর্তমানে Unemployed / Student / Private Work ইত্যাদি লিখুন।

ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য

  • Bank Name
  • Branch Name
  • Account Number
  • IFSC Code

গুরুত্বপূর্ণ: ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই আধার লিঙ্কড হতে হবে।

অন্য কোনো সাহায্য পান কিনা রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া।

হ্যাঁ বা না (টিক চিহ্ন দিন)

কোন কোন ডকুমেন্ট লাগবে (Self Attested Xerox)

Self Attested মানে – প্রতিটি জেরক্স কপির নিচে নিজের সাইন করতে হবে।

  • মাধ্যমিক Admit Card
  • মাধ্যমিক বা সর্বোচ্চ শিক্ষাগত সার্টিফিকেট
  • Aadhaar Card
  • Voter Card
  • Bank Passbook (First Page) / Cancelled Cheque
  • SC / ST / OBC Certificate (যদি প্রযোজ্য হয়)

Self Declaration অংশ

এই অংশে আপনি ঘোষণা করছেন যে আপনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, বর্তমানে বেকার এবং কোনো ভুল তথ্য দেননি।

  • তারিখ লিখুন
  • নিজের সাইন করুন

ফর্ম কোথায় জমা দেবেন?

  • নিকটবর্তী Duare Sarkar Camp
  • অথবা BDO / Municipality Office

Example Filled-Up Form

Page 1:

Banglar Yuva Sathi Application Form PDF
Banglar Yuva Sathi Application Form - Page 2

Page 2:

Banglar Yuva Sathi Application Form PDF
Banglar Yuva Sathi Application Form - Page 2

বিঃদ্রঃ নিচের ছবিতে প্রদর্শিত সকল নাম, ঠিকানা, মোবাইল নম্বর, পরিচয়পত্র নম্বর এবং অন্যান্য তথ্য শুধুমাত্র উদাহরণ ও নমুনা হিসেবে প্রদান করা হয়েছে। এগুলোর সঙ্গে কোনো বাস্তব ব্যক্তি, ঠিকানা বা প্রতিষ্ঠানের কোনো সম্পর্ক নেই। বাস্তব তথ্যের সঙ্গে মিল পাওয়া গেলে তা সম্পূর্ণ কাকতালীয় বলে গণ্য হবে।

বাংলার যুব সাথী ফর্ম পূরণ সংক্রান্ত সাধারণ প্রশ্ন

বাংলার যুব সাথী প্রকল্পে কি অনলাইনে আবেদন করা যাবে?

না, বর্তমানে শুধুমাত্র অফলাইন আবেদন গ্রহণ করা হচ্ছে।

বাংলার যুব সাথী প্রকল্পে ফর্ম পূরণ করতে কোন রঙের বল পেন ব্যবহার করা যাবে?

কালো অথবা নীল বল পেন ব্যবহার করবেন।

জেরক্স কপিতে কি সাইন লাগবে?

হ্যাঁ, প্রতিটি ডকুমেন্টের জেরক্স কপিতে নিজের সাইন করতে হবে।

ছবির নিচে সাইন করা যাবে?

না, ছবির উপরের সাদা অংশে সাইন করতে হবে।

ফর্ম ভুল হলে কি হবে?

ভুল তথ্য থাকলে আবেদন বাতিল হতে পারে।
Share on WhatsApp