বাংলার যুব সাথী আবেদনের জরুরী কাগজপত্র (Required Documents)
বাংলার যুব সাথী আবেদনের জরুরী কাগজপত্র: বাংলার যুব সাথী কর্মসূচিতে আবেদন করার জন্য কিছু অপরিহার্য নথিপত্র প্রয়োজন হবে যেগুলি আপনাকে আবেদনের পূর্বে অবশ্যই সংগ্রহ করে প্রস্তুত রাখতে হবে। এই সমস্ত ডকুমেন্টের ফটোকপি তৈরি করার পাশাপাশি স্ক্যান করে ডিজিটাল ফরম্যাটে সংরক্ষণ করে রাখুন, কারণ আবেদন প্রক্রিয়ার সময় এই কাগজপত্রগুলি আপনার অত্যন্ত প্রয়োজন হবে।
| নথিপত্র (Document) | বিবরণ (Description) |
|---|---|
| আধার কার্ড (Aadhaar Card) | পরিচয় এবং ঠিকানা যাচাইয়ের প্রমাণ (মোবাইল সংযুক্ত থাকা আবশ্যক) |
| ভোটার কার্ড (Voter Card) | পরিচয় এবং ঠিকানা যাচাইয়ের প্রমাণ |
| মাধ্যমিক এডমিট কার্ড | বয়স নিশ্চিতকরণের জন্য (Age Proof) |
| শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র | মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষার মার্কশিট / সার্টিফিকেট |
| ব্যাংক একাউন্ট ডিটেইলস | আধার সংযুক্ত সচল ব্যাংক অ্যাকাউন্ট (DBT পেমেন্টের জন্য) |
| পাসপোর্ট সাইজ ফটো | আবেদনকারীর সাম্প্রতিক কালার ফটোগ্রাফ |
| মোবাইল নাম্বার | স্ট্যাটাস নোটিফিকেশনের জন্য |
| কাস্ট সার্টিফিকেট | (ঐচ্ছিক) সংরক্ষিত বিভাগের অন্তর্ভুক্ত হলে |

বিস্তারিত নথিপত্রের নির্দেশাবলী (Detailed Guidelines)
১. পরিচয়পত্র (Identity Proof)
আধার কার্ড বা অ্যাডমিট কার্ড প্রমাণপত্র। নিশ্চিত করুন যে আপনার আধার কার্ডে লেখা নাম এবং অন্যান্য তথ্য আপনার শিক্ষাগত সার্টিফিকেটের সাথে সম্পূর্ণভাবে মিলছে। অনলাইন যাচাইকরণের সুবিধার জন্য আপনার মোবাইল নম্বর আধারের সাথে সংযুক্ত থাকা অত্যন্ত জরুরি।
২. বয়সের প্রমাণপত্র (Age Proof)
আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা পাশের সার্টিফিকেট বয়স প্রমাণের প্রাথমিক দলিল হিসেবে ব্যবহৃত হবে।
৩. শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
আপনার মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষার যোগ্যতার মার্কশিট অথবা সার্টিফিকেট সরবরাহ করতে হবে।
৪. ব্যাংক একাউন্ট (Bank Account)
ব্যাংক অ্যাকাউন্টটি অবশ্যই আবেদনকারীর নিজস্ব নামে হতে হবে (জয়েন্ট অ্যাকাউন্ট গৃহীত নাও হতে পারে)। প্রতি মাসে ১৫০০ টাকা সরাসরি পাওয়ার জন্য (DBT মাধ্যমে) অ্যাকাউন্টটি আধার সংযুক্ত এবং সক্রিয় অবস্থায় থাকা প্রয়োজন।
৫. ছবি (Photographs)
সাম্প্রতিক তোলা রঙিন পাসপোর্ট সাইজের ছবি স্ক্যান করে (অনলাইন আবেদনের জন্য) অথবা হার্ড কপি (অফলাইন আবেদনের জন্য) প্রস্তুত রাখুন। ছবির পটভূমি সাদা বা হালকা টোনের হওয়া বাঞ্ছনীয়।
বিশেষ দ্রষ্টব্য (Note)
দুয়ারে সরকার ক্যাম্প অথবা সরকারি অফিসে অফলাইন আবেদনের সময় যাচাইকরণের জন্য মূল নথিপত্র (Original Documents) সাথে নিয়ে যাবেন। অনলাইন আবেদনের ক্ষেত্রে, স্ক্যান করা ফাইলগুলি নির্ধারিত আকার (সাধারণত ২০০ KB-এর কম) এবং সঠিক ফরম্যাটে (JPG/PDF) থাকতে হবে। (এখন অফলাইনে আবেআড়ং গ্রহণ চলছে, পরবর্তীতে অনলাইনে আবেদন গ্রহণ চালু হয়ে পারে)।